
আজ ২ নভেম্বর ২০২৬ তারিখ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মাল্টিপারপাস হলে ৪৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) "ওরিয়েন্টেশন কোর্স"-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কোর্সে ৬৫ জন শিক্ষানবিশ এএসপি অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভাইস রেক্টর ও এসডিএস (ট্রেনিং) (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁইয়া এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এসডিএস (একাডেমিক অ্যান্ড রিসার্চ) ড. মো. আব্দুস সোবাহান, পিপিএম।
স্বাগত বক্তব্য দেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (ট্রেনিং) ড. এ কে এম আক্তারুজ্জামান বসুনিয়া। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (প্রশাসন) জনাব মো. সোহেল রানা কলেজের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন।
রেক্টর মহোদয় তাঁর বক্তব্যে নবীন কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। বিশেষ অতিথিবৃন্দও শিক্ষানবিশ কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের অন্যান্য অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
